আমুদরিয়া নিউজ:ইয়েমেনের উপকূলে গোলার আঘাতে ভারতের একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। জাহাজে মোট ১৪ জন আরোহী ছিল। তারমধ্যে ১৩জন ভারতীয় এবং সকলেই বেঁচে আছেন। ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন যে, ওই এলাকায় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে এই হামলার পেছনে কাদের হাত রয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
Total Views:
0