আমুদরিয়া নিউজ:ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনায় সপ্তাহের শুরুতেই এশিয়ার বাজারে কমল অপরিশোধিত তেলের দাম। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩.৪৫ ডলারে দাঁড়িয়েছে। একই ভাবে কমেছে ডব্লিউটিআইয়ের দামও। নতুন নিষেধাজ্ঞার ঘোষণা হলে তেলের বাজারে এর প্রভাব আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
Total Views:
0