আয়ুষ্মান যোজনার আবেদন শুরু জনকল্যাণ শিবিরে

আমুদরিয়া নিউজ :  আজ থেকে শুরু হওয়া জনকল্যাণ শিবিরে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন সরকারি প্রকল্পের পাশাপাশি আয়ুষ্মান ভারত এর জন্যও আবেদন করা যাবে। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে বলে জানা গিয়েছে।  ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্যও বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে চারটি গুরুত্বপূর্ণ নথি—

  • আধার কার্ড
  • রেশন কার্ড
  • পারিবারিক পরিচয়পত্র/ফ্যামিলি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট
  • মোবাইল নম্বর

এছাড়া আবেদনকারীরা সরকারি পোর্টালে গিয়ে নিজেদের যোগ্যতাও যাচাই করতে পারবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *