আমুদরিয়া নিউজ: নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা হারাল্ড পঞ্চম-এর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাঁকে ওসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা অত্যন্ত গুরুতর। ইউরোপের সবচেয়ে বয়স্ক এই রাষ্ট্রপ্রধান গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ‘হেমোলাইটিক অ্যানিমিয়া’ (Haemolytic Anaemia) নামক একটি বিরল রক্তজনিত রোগের চিকিৎসা নিচ্ছেন।রাজার অসুস্থতার কারণে রানি সোনিয়া এবং যুবরাজ হাকোন তাঁদের সমস্ত রাজকীয় কর্মসূচি বাতিল করে হাসপাতালের শয্যাপাশে অবস্থান করছেন।
১৯৯১ সাল থেকে সিংহাসনে থাকা রাজা হারাল্ডের অনুপস্থিতিতে ৫৩ বছর বয়সী যুবরাজ হাকোন বর্তমানে রাজপ্রতিনিধি (Regent) হিসেবে দায়িত্ব পালন করছেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে এক বিবৃতিতে জানিয়েছেন যে, এই কঠিন সময়ে পুরো দেশ রাজপরিবারের পাশে রয়েছে। ২০২৬ সালটি নরওয়ের রাজপরিবারের জন্য এমনিতেই বেশ চ্যালেঞ্জিং, কারণ এর আগে গত জুনেই ফুসফুসের বিরল রোগের কারণে যুবরানি মেটে-মারিটের ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল।