আমুদরিয়া নিউজ: ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ১৬ মাস পর মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্মেলনের ঐতিহ্যবাহী ফটো সেশনের সময় দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপ ও করমর্দন হয়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বৈঠকের পর এটিই তাঁদের প্রথম সরাসরি সাক্ষাৎ।
জি-৭ সম্মেলনের ফাঁকে পরদিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাণিজ্য চুক্তি, শুল্কনীতি, কৌশলগত সহযোগিতা এবং সাম্প্রতিক বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী জি-৭ সম্মেলনে অংশ নিয়েছেন।
সঙ্গী দেশ হিসেবে ভারত ১৩তম বার এবং প্রধানমন্ত্রী মোদী ৭ম বার জি-৭ সম্মেলনে যোগ দিলেন।
১৬ মাস পর মোদী-ট্রাম্প বৈঠক
Leave a Comment