আরজি কর কাণ্ডে তদন্তে নতুন গতি

আমুদরিয়া নিউজ: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার তদন্তে গতি আনতে নতুন পদক্ষেপ নিয়েছে সিবিআই। তদন্তে সহায়তার জন্য দিল্লি থেকে একজন অভিজ্ঞ সিবিআই আধিকারিককে কলকাতায় আনা হচ্ছে। এতদিন তদন্তের দায়িত্বে থাকা আধিকারিক সীমা পাহুজার সঙ্গে তিনি কাজ করবেন।নতুন সরকার ক্ষমতায় আসার পর মামলার তদন্ত দ্রুত এগোনোর আশ্বাস দেওয়া হয়েছিল। সেই লক্ষ্যেই তদন্ত আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে, এই মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলাটি নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে এবং আদালতের নির্দেশে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম-অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। আদালত নির্যাতিতার পরিবারের অভিযোগ এবং অতিরিক্ত তদন্তের প্রয়োজনীয়তাও খতিয়ে দেখছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *