ভোটার তালিকায় নাম তুলতে ডিক্লারেশন ফর্ম, কমিশনের পদক্ষেপে তীব্র আপত্তি মমতার

আমুদরিয়া নিউজ: ভোটার তালিকায় নাম তোলা নিয়ে একগুচ্ছ নয়া নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ‘ডিক্লারেশন ফর্ম’। যার বেশ কিছু নিয়মাবলি নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিঘা থেকে তিনি বললেন, ”ভোটার তালিকা সংশোধন করার জন্য আমাদের কাছে কমিশন একটা ফর্ম পাঠিয়েছেন। কিন্তু সেই ডিক্লারেশন ফর্মের কয়েকটি বিষয়ে আমার আপত্তি আছে। কেন উল্লেখ করা হচ্ছে যে ১৯৮৭ থেকে ২০০২-এর মধ্যে যাদের জন্ম, তাদের তা লিখতে হবে ফর্মে? তার মানে কি তার আগে বা পরে যারা জন্মেছে, তাদেরটা হবে না?” তাঁর দাবি, কমিশনের এই নতুন নির্দেশিকা বিহার ভোটের আগে প্রকাশ করা হলেও এর আসল উদ্দেশ্য বাংলার বিধানসভা ভোট। ২০২৬ সালে বাংলায় নির্বাচন রয়েছে। সেই ভোটকে নিশানা করেই এই নির্দেশিকা পালন করা হয়েছে। কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই এই নির্দেশিকা কী করে জারি করা হল সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। তার কথায় এটা কি এনআরসি চালুর চেষ্টা? দলের বুথ এজেন্টদের তথ্য চাওয়া হচ্ছে। তাঁদের তথ্য কেন কমিশনকে দেব? এনআরসি-র থেকেও ভয়ঙ্কর খেলা চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *