ডাবল ট্র্যাকের পথে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি রেলপথ

আমুদরিয়া নিউজ : উত্তরবঙ্গের রেল যোগাযোগ উন্নত করতে নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত ৭.১৫ কিলোমিটার রেললাইন ডাবলিং প্রকল্পে ৯১৬.১৮ কোটি টাকার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক।

প্রকল্পের আওতায় বাগডোগরা ও নকশালবাড়ির মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলি অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে এই রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের চাপ বেড়ে যাওয়ায় একক লাইনের কারণে বিলম্বের সমস্যা দেখা দেয়। ডাবল লাইন চালু হলে ট্রেন চলাচলের সক্ষমতা বাড়বে, সময়ানুবর্তিতা উন্নত হবে এবং নতুন ট্রেন পরিষেবা চালুর সুযোগ তৈরি হবে।

রেল কর্তৃপক্ষের মতে, শিলিগুড়ি ও এনজেপির মধ্যে উন্নত রেল সংযোগ উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *