কলকাতা হাই কোর্টে ঋতব্রতকে নিয়ে বড় সিদ্ধান্ত

আমুদরিয়া নিউজ :  তৃণমূল কংগ্রেস-এর অন্দরে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিতর্ক এবার পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর পক্ষে আদালতে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত কোনও প্রকাশ্য বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাঁর মতে, রাজনৈতিক দলের নেতৃত্বের অনুমোদন ছাড়া শুধুমাত্র পরিষদীয় দলের সিদ্ধান্তে বিরোধী দলনেতা নির্ধারণ করা যায় না। তিনি আরও বলেন, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়-এরই এ বিষয়ে চূড়ান্ত মত দেওয়ার অধিকার রয়েছে।

বিধানসভার অধিবেশন শুরুর আগে আসন বণ্টন ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে জটিলতা এড়াতে দ্রুত সিদ্ধান্তের প্রয়োজনীয়তার কথাও আদালতে তুলে ধরা হয়।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *