আয়ুষ্মান কার্ড বানাতে কী কী লাগবে

আমুদরিয়া নিউজ: রাজ্যে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালুর প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে।

কীভাবে আবেদন করবেন?

ABHA (Ayushman Bharat Health Account)-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।“Apply for ABHA Card Online” অপশনে ক্লিক করুন।আধার নম্বর দিয়ে পরিচয় যাচাই (ভেরিফিকেশন) করুন।

ইউজারনেম ও পাসওয়ার্ড তৈরি করুন।

ABHA ID জেনারেট করে হেলথ কার্ড ডাউনলোড করুন।

আবেদনের জন্য কী তথ্য লাগবে?

আধার নম্বর

ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য

মোবাইল নম্বর (OTP যাচাইয়ের জন্য)

কারা এই সুবিধা পেতে পারেন?

ভূমিহীন ও দিনমজুর পরিবার

তফশিলি জাতি ও উপজাতি পরিবার

কাঁচা বা এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার

১৬-৫৯ বছর বয়সী উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন পরিবার

৭০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক (আয় নির্বিশেষে)

কী কী সুবিধা মিলবে?

বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা,তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস ভর্তি,চিকিৎসা, অপারেশন, পরীক্ষা ও ওষুধের খরচ বহন,হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিন আগে থেকে এবং ছাড়পত্রের ১৫ দিন পর পর্যন্ত নির্ধারিত চিকিৎসা-সংক্রান্ত খরচের সুবিধা পাওয়া যাবে।

এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *