আমুদরিয়া নিউজ: তুরস্কে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড়সড় আঘাতের অভিযোগ উঠল। লাইভ বা সরাসরি সম্প্রচার চলাকালীন একটি জনপ্রিয় বিরোধী টেলিভিশন স্টেশনে অতর্কিতে হানা দেয় তুর্কি পুলিশ। স্টেশনে তল্লাশি চালানোর পাশাপাশি অন-এয়ার অনুষ্ঠান চলাকালীনই সম্প্রচার জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনৈতিক ও সাংবাদিক মহলে।
বিরোধীদের দাবি, সরকারের সমালোচনা বন্ধ করতেই এই স্বৈরাচারী পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে যদিও নির্দিষ্ট আইনি কারণের কথা বলা হচ্ছে, তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা করে একে বাকস্বাধীনতার কণ্ঠরোধ বলে অভিহিত করেছে।
Total Views:
0