শিক্ষা দফতরের নতুন নির্দেশ

আমুদরিয়া নিউজ : আগামী ২১ জুন যোগ দিবস উপলক্ষে রাজ্যের স্কুলগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত স্কুলে যোগাভ্যাস ও যোগ-সচেতনতা কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যোগ দিবসের দিন নির্বাচিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে জেলা ভিত্তিক সমবেত যোগাভ্যাসের আয়োজন করা হবে। বৃহৎ অংশগ্রহণের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্যও রয়েছে সরকারের। ইতিমধ্যে নবান্নসহ বিভিন্ন সরকারি দফতর, স্কুল ও কলেজে ‘কমন যোগ প্রোটোকল’-এর প্রশিক্ষণ শুরু হয়েছে। ফলে এ বছর রাজ্যজুড়ে আরও বড় পরিসরে ও সংগঠিতভাবে যোগ দিবস পালনের প্রস্তুতি চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *