বন্দি করেছিলেন অভিনন্দন বর্তমানকে, জঙ্গিদের গুলিতে নিহত পাক সেনার আধিকারিক আব্বাস!

আমুদরিয়া নিউজ: নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র জঙ্গিদের গুলিতে নিহত  পাক সেনার আধিকারিক সৈয়দ মইজ আব্বাস শাহ। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাক সেনার কাছে গোপন সূত্রে খবর ছিল যে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজ়িরিস্তান জেলায় টিটিপি-র জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই মতো মঙ্গলবার সেখানকার সারারোঘা এলাকায় অভিযান চালায় পাক সেনা। টিটিপি-র জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হয় আব্বাস-সহ দু’জনের। পাক সেনার গুলিতে ১১ জন টিটিপি জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মেজর আব্বাসই ২০১৯ সালে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বন্দি করেছিলেন। সেই বছর পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের অদূরে জঙ্গি শিবিরে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। জবাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাক বায়ুসেনা। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন মিগ-২০০ নিয়ে পাক যুদ্ধবিমানটিকে ধাওয়া করে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েন। এর পরে আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি হন তিনি। অভিনন্দনকে বন্দি করার কাজটি করেছিলেন নিহত ওই সেনা আধিকারিক আব্বাসই।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *