উত্তরবঙ্গে নিজেদের অবস্থান আরও মজবুত  করল গেরুয়া বাহিনী

আমুদরিয়া নিউজ :  উত্তর থেকে দক্ষিণে একাধিক আসনে এগিয়ে থেকে বিজেপি শুরু থেকেই লিড ধরে রাখে এবং ধীরে ধীরে সেই ব্যবধান বাড়ায়। উত্তরবঙ্গে নিজেদের শক্ত ঘাঁটি বজায় রেখে এবারের বিধানসভা নির্বাচনেও প্রভাব অটুট রাখল বিজেপি, যার ফলে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

উত্তরবঙ্গের চা বলয়-সহ মোট ২২টি আসনে বড় ব্যবধানে এগিয়ে থাকে বিজেপি।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসও বাড়ে—পতাকা নিয়ে উদযাপন, আবির খেলা ও মিষ্টি বিতরণে উৎসবের আবহ তৈরি হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *