বড় ভাঙনের মুখে তৃণমূল? আজ স্পিকারের কাছে ৫৮ বিধায়কের চিঠি!

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মোড়! সূত্রের দাবি, তৃণমূলের বিক্ষুব্ধ শিবির আজ বিধানসভার স্পিকারের কাছে দুই-তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সই করা চিঠি জমা দিতে পারে। জানা যাচ্ছে, ৮০ জন বিধায়কের মধ্যে প্রয়োজনীয় ৫৩-এর গণ্ডি পেরিয়ে ইতিমধ্যেই ৫৮ জন বিধায়ক সমর্থন জানিয়েছেন। চিঠিতে বর্তমান পরিষদীয় নেতৃত্বের পরিবর্তন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নতুন পরিষদীয় নেতা করার দাবি তোলা হতে পারে। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে মরিয়া কালীঘাট শিবির। রাজনৈতিক মহলে জোর চর্চা, এই সংকট মোকাবিলায় দিল্লির সর্বোচ্চ মহলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

আজ স্পিকারের কাছে চিঠি জমা পড়লে বাংলার রাজনীতিতে শুরু হতে পারে এক নতুন অধ্যায়। এখন নজর—এই লড়াই কি শুধু বিধানসভাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি পৌঁছে যাবে নির্বাচন কমিশনের দরজায়ও?

উল্লেখ্য, এই তথ্য বিভিন্ন রাজনৈতিক সূত্রভিত্তিক দাবি। আনুষ্ঠানিকভাবে সব তথ্য এখনও নিশ্চিত হয়নি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *