টলিউডের নতুন সমীকরণ

আমুদরিয়া নিউজ : আইপিএল ও রাজনৈতিক খবরের ভিড়ে গত কয়েক মাসে সিনেমা মুক্তি কম থাকলেও, এ সপ্তাহে বাংলা ও হিন্দি মিলিয়ে একাধিক নতুন ছবি মুক্তি পাচ্ছে।

ভারত ভাগ্য বিধাতা-এ ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার প্রেক্ষাপটে এক নার্সের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গানা রানাওয়াত ।  ছবিটি পরিচালনা করেছেন মনজ  তাপাড়িয়া।

বাংলা ছবি আবার হাওয়া বদল -এ রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে মুখ্য ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। অন্যদিকে,  ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার ছবিতে ভারতের অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রাক্তন আরবিআই গভর্নর এস বেঙ্কিটারমণনের  -এর ভূমিকা তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী ।

এছাড়া হান্টেড  থ্রিডি  ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন মহাক্ষয় চক্রবর্তী ।  ছবিটি পরিচালনা করেছেন বিক্রম ভট্ট।

সব মিলিয়ে, প্রেম, রাজনীতি, ইতিহাস, অর্থনীতি ও ভৌতিক কাহিনি— নানা স্বাদের ছবিতে জমজমাট হতে চলেছে এই সপ্তাহের বিনোদন দুনিয়া।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *