রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৫ হাজার পার, নজরদারি বাড়াল স্বাস্থ্য দফতর

আমুদরিয়া নিউজ: বর্ষা শেষের মুখে পশ্চিমবঙ্গে ফের উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী,  সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫,০০২। মাত্র এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে—৬ আগস্ট পর্যন্ত আক্রান্ত ছিলেন ২,৪১০ জন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আক্রান্ত মুর্শিদাবাদে—১,০৭২ জন। এরপর কলকাতায় ৫০০-র বেশি এবং উত্তর ২৪ পরগনায় ৪৫০ জন আক্রান্ত হয়েছেন। নদিয়া ও মালদহেও আক্রান্তের সংখ্যা ৪০০-র কাছাকাছি বা তার বেশি।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর ২৯টি পুরসভা, ৮৫টি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক এবং ২৭৮টি গ্রাম পঞ্চায়েতকে ডেঙ্গির হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। এই এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি ও রক্ত পরীক্ষার ব্যবস্থা।

স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি বাড়ি ও আশপাশে জমা জল পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতা বাড়ানোর কাজও চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *