আমুদরিয়া নিউজ : ‘আবার হাওয়া বদল’ প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী মুন মুন সেন তিনি জানিয়েছেন, পরিচালক ও অভিনেতা হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায়এর কাজ তাঁকে মুগ্ধ করেছে এবং তাঁর মধ্যে ঋত্বিক ঘটকের লেগাসির ছাপও রয়েছে বলে মন্তব্য করেন।
ছবিতে রুদ্রনীল ও নতুন অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের অভিনয়ও তাঁর ভালো লেগেছে বলে জানান তিনি। বিশেষ করে রুদ্রনীলের পারফরম্যান্সকে তিনি অত্যন্ত শক্তিশালী বলে উল্লেখ করেন।
মেয়ের কাজ নিয়েও গর্ব প্রকাশ করেছেন মুনমুন সেন। তিনি বলেন, রাইমা সেন কখনও গ্ল্যামারের পিছনে ছোটেননি এবং সবসময় চরিত্রনির্ভর অভিনয়কেই গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি টেলিভিশনে অতিরিক্ত মেকআপ ও সাজসজ্জার কারণে অনেক সময় অভিনয়ের গভীরতা হারিয়ে যায় বলেও মত প্রকাশ করেন।