পাঞ্জাব ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় মোহনবাগান

আমুদরিয়া নিউজ : জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর মোহনবাগান  কোচ সার্জিও লোবেরাকে সমালোচনার মুখে পড়তে হয় ।  প্রথম চার ম্যাচে জয়ের পর শেষ তিন ম্যাচে একটি হার ও দুটি ড্রয়ে দলের ওপর চাপ বেড়েছে।  বিশেষ করে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে।

জামশেদপুর ম্যাচের পর মোহনবাগান  সোমবার অনুশীলনে নেমে আগামী রবিবার ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি শুরু করেছে। কোচ সার্জিও লোবেরা জেসন কামিংসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। আগের ম্যাচে জেমি ম্যাকলারেন ও রবসন রবিনহো আক্রমণে ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কামিংস নামানোয় গোল বাড়েনি এবং ম্যাকলারেন একাধিক সুযোগ নষ্ট করে সমালোচিত হয়েছেন। লোবেরা খেলোয়াড়দের রিকভারি করান এবং বাকি ফুটবলারদের নিয়ে একঘণ্টা অনুশীলন করেন, কারণ শর্ট লিগে ভুলত্রুটি শোধরানোর সময় খুব কম।

চাপ কাটিয়ে মোহনবাগান কত দ্রুত তার পুরনো ছন্দে ফিরে আসতে পারে , সেটাই এখন দেখার বিষয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *