রাজশাহী মেডিকেলে এক মাসে ৯১ শিশুর মৃত্যু

আমুদ রিয়া নিউজ : বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ICU-র বেডের  কারণে এক মাসে ২২৯ রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯১ জন শিশু। বর্তমানে হাসপাতালে মোট ৪০টি ICU বেড  রয়েছে—শিশুর জন্য ১২, বয়স্কদের   জন্য ১৬ ও প্রাপ্তবয়স্কদের জন্য ১২। সংকট মোকাবিলায় শিশু ICU-র শয্যা ছয়টি বাড়ানো হয়েছে।  ১০০ বেডের  নতুন ICU স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মার্চ মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ICU-তে শিশু, বয়স্ক  ও প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। শিশু ICU-তে ১১৯ জন ভর্তি ছিলেন, ওয়েটিং  তালিকায় ৩৮৬ জন, যাদের মধ্যে ৯১ জন মারা গেছে। বয়স্কদের  মধ্যে ১৪৩ জন ভর্তি ও ৩০২ জন ছিল ওয়েটিং আর   মারা গেছে ৭০ জন। প্রাপ্তবয়স্ক ICU-তে ১৩৫ জন ভর্তি ও ৩১২ জন ওয়েটিং, মারা গেছেন ৬৮ জন। জানা গিয়েছে, গত মার্চে হঠাৎ হাম ও নিউমোনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় এমন  ঘটনা ঘটেছে ।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *