আমুদরিয়া নিউজ: কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ১৬ অক্টোবর ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিবাদ কর্মসূচির সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না বলে দিল্লি হাই কোর্টে দাবি করলেন আইসা সভানেত্রী নেহা বোরা। তাঁর আইনজীবীর বক্তব্য, ওই দিন মান্ডি হাউসে পৃথক বিক্ষোভের আয়োজন করেছিলেন নেহা।
দিল্লি পুলিশের ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নোটিশকে চ্যালেঞ্জ করেছেন তিনি। অন্য দিকে, বন্ড জমা দেওয়ার পর সিজেপি নেতা সৌরভ ও আশুতোষকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত।
Total Views:
0