আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)।
বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী। BNSS-এর ১৬৩ ধারা জারি করে কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ২৬ হাজারেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর কর্মী নিযুক্তের খবর পাওয়া গেছে।
বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের যোগদানের সম্ভাবনায় আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। নিরাপত্তার কড়াকড়ি ও যান চলাচলে বিধিনিষেধের জেরে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কাও বাড়ছে।
Total Views:
0