আমেরিকায় গ্রিন কার্ডের পথ কঠিন, নিষেধাজ্ঞার মুখে টাটা-ইনফোসিস সহ ৮ প্রযুক্তি সংস্থা

আমুদরিয়া নিউজ: আমেরিকায় স্থানীয় কর্মীদের চাকরি সুরক্ষার যুক্তিতে বড় পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের। স্থায়ী শ্রম সার্টিফিকেশন বা PERM কর্মসূচিতে মাইক্রোসফট, টাটা, উইপ্রো, ইনফোসিস, এইচসিএল, কগনিজ্যান্ট, ক্যাপজেমিনি ও অ্যাডোবির অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার।

এর ফলে সংস্থাগুলি নতুন PERM আবেদন করতে পারবে না, পাশাপাশি ঝুলে থাকা আবেদনগুলির প্রক্রিয়াকরণও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তে এইচ-১বি ভিসায় আমেরিকায় কর্মরত বহু ভারতীয় প্রযুক্তি পেশাজীবীর গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে PERM কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি হওয়া মানেই বর্তমান এইচ-১বি ভিসা বাতিল হয়ে যাওয়া নয়।

অন্যদিকে, ভারতের প্রযুক্তি শিল্পের সংগঠন নাসকমের দাবি, ভারতীয় আইটি সংস্থাগুলি ইতিমধ্যেই এইচ-১বি ভিসার ওপর নির্ভরতা কমিয়ে আমেরিকায় স্থানীয় নিয়োগ বাড়িয়েছে।

মার্কিন কর্মসংস্থান রক্ষার যুক্তিতে এই পদক্ষেপ ঘিরে ভারতীয় প্রযুক্তি শিল্পে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *