নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির লিড!

আমুদরিয়া নিউজ: নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনের ভোট গণনায় দুই কেন্দ্রেই এগিয়ে বিজেপি। এখনো পর্যন্ত নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকারও বড় ব্যবধানে এগিয়ে। নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে সিপিএম। রেজিনগরেও দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে রয়েছে কংগ্রেস। গণনার ট্রেন্ডে দুই কেন্দ্রেই বিজেপির শক্তিশালী অবস্থান স্পষ্ট। এখন নজর পরবর্তী ফলাফলের দিকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *