ধারাবাহিক ‘অনুপমা’র সেটে ভয়াবহ আগুন! প্রাণে বাঁচলেন কলাকুশলীরা

আমুদরিয়া নিউজ: জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’র সেটে ভয়াবহ আগুন। সোমবার ভোর পাঁচটায় মুম্বইয়ের গুরগাঁওতে ‘অনুপমার’ সেটে ভয়াবহ আগুন লাগে। সেই সময় প্রত্যেক কলাকুশলীদের অনেকেই সেটে উপস্থিত ছিল। কারণ, ঘণ্টাদুয়েক পরই শুটিংয়ের কথা ছিল। আগুন মুহূর্তের মধ্যে গোটা সেটে ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কমপক্ষে ৪টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেটটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, বাঙালি মেয়ে রূপালী গাঙ্গুলি অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *