আরজি কর ঘটনাস্থল দেখতে চেয়ে হাইকোর্টে আবেদন নির্যাতিতার বাবা-মায়ের

আমুদরিয়া নিউজ: ঘটনাস্থল দেখতে চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানালেন আরজি করের নির্যাতিতার পরিবার। সোমবার তাদের আইনজীবী হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনায় তৎকালীন সময়ে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন(আমৃত্যু) কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু কলকাতা হাইকোর্টে মৃত চিকিৎসকের বাবা ও মায়ের আবেদন, তাঁরা একবার ঘটনাস্থল সরেজমিনে দেখতে চান। সোমবার নির্যাতিতার পরিবারের তরফে হাইকোর্টে এই বিষয়ে আবেদন জানান তাঁদের আইনজীবী ফিরোজ এডুলজি। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *