আমুদরিয়া নিউজ : দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ দুর্গাপুরে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূ অনুপমা হালদারকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী অনুপ প্রসাদ হালদারের বিরুদ্ধে। প্রায় ২২ বছরের দাম্পত্যের এমন মর্মান্তিক পরিণতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গভীর রাতে ফাঁকা বাড়ির সুযোগে অনুপ প্রসাদ ধারালো অস্ত্র দিয়ে অনুপমার ওপর হামলা চালান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রতিবেশীরা কিছু টের না পাওয়ায় পরে বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।