আমুদরিয়া নিউজ : হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গানবোট থেকে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। আমেরিকার সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, দুটি গানবোট থেকে হামলা চালানো হয়, যা ইরানের বিপ্লবী গার্ড কোরের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।
ট্যাংকারের ক্যাপ্টেন জানিয়েছেন, কোনো সতর্কতা ছাড়াই গানবোট থেকে গুলি চালানো হয়। তবে এতে জাহাজের কোনো ক্ষতি হয়নি এবং সব সদস্য নিরাপদ রয়েছেন।