একই অভিভাবকের নামে শত শত ভোটার! সুপ্রিম কোর্টে দাবি নির্বাচন কমিশনের

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ করল নির্বাচন কমিশন। হলফনামায় কমিশন জানিয়েছে, বীরভূমের নানুরে ৩৮৯ জন ভোটারের বাবার নাম একই পাওয়া গিয়েছে, যা যুক্তিগতভাবে অসম্ভব বলেই তাদের দাবি। শুধু বীরভূম নয়—মুর্শিদাবাদে ১৯৯, দার্জিলিংয়ে ১৫২, জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ এবং আসানসোলে ১৭০ জন ভোটারের অভিভাবকের নামও অভিন্ন বলে জানিয়েছে কমিশন। এই তথ্যগুলিকে ভোটার তালিকার গুরুতর অসঙ্গতি হিসেবে তুলে ধরা হয়েছে। কমিশনের দাবি, এমন অস্বাভাবিক তথ্য সামনে আসার কারণেই লক্ষাধিক ভোটারকে যাচাইয়ের নোটিস পাঠানো হচ্ছে। তবে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, এবং কমিশনের ব্যাখ্যার উপর এখন নজর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের দিকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *