যেখানে সস্তায় তেল মিলবে সেখান থেকেই কিনবে ভারত, জানালেন ভারতীয় রাষ্ট্রদূত

আমুদরিয়া নিউজ: বিশ্ব বাজারে যেখানে সবচেয়ে কম দামে তেল মিলবে সেখান থেকেই কিনবে ভারত। সাফ জানালেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। রবিবার মস্কোয় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার রাশিয়ার সংবাদ সংস্থাকে জানিয়েছেন,  “ভারত নিজের দেশের জনগণের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না। এই বিষয়ে ভারত সরকারের নীতি অত্যন্ত স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের তরফে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হলেও জনগণের ক্ষতি হয়, এ রাস্তায় কোনওভাবেই হাঁটবে না সরকার। এক্ষেত্রে দেশের স্বার্থই সর্বাগ্রে।” একইসঙ্গে তিনি জানান, “রাশিয়ার তেল কেনার জন্য আমেরিকার তরফে যে বাড়তি শুল্ক চাপানো হয়েছে তা সম্পূর্ণ অনুচিত ও অন্যায়। রাষ্ট্রের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোনও সিদ্ধান্ত ভারত কোনওভাবেই নেবে না।” চিন, ইউরোপ এমনকি আমেরিকা নিজেই যেখানে রাশিয়ার সাথে বাণিজ্য করছে, সেখানে ভারতের উপর শুল্ক চাপানো আমেরিকার দ্বিচারিতা বলে তোপ দেগেছেন তিনি।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *