প্রাণ হাতে নিয়ে কলকাতার রাস্তায় গাড়ি চালিয়ে ছুটলেন অরূপ

আমুদরিয়া নিউজ : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে দাবি করা হয়। তাঁর মোবাইল টাওয়ার লোকেশনও পাওয়া যাচ্ছিল না। পরে তিনি প্রকাশ্যে আসার পর কলকাতার রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালাতে দেখা যায়। মিডিয়ার নজর এড়াতে তিনি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেন, এমনকি আলিপুর কোর্টেও ঢুকে পড়েন বলে জানা গিয়েছে।

বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে কলকাতা পুলিশ তাঁর গাড়ি থামায়। মেসি ইভেন্ট সংক্রান্ত অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। অভিযোগ রয়েছে, উদ্যোক্তা শতদ্রু দত্তকে চাপ দিয়ে টিকিট নেওয়া, টিকিটের অপব্যবহার এবং অনুষ্ঠানে বিশৃঙ্খলার মতো বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হবে। তবে এসব অভিযোগের  এখনও  তদন্ত চলছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *