তাপপ্রবাহের কারণে মর্নিং স্কুলের সময়সীমা বৃদ্ধি

আমুদরিয়া নিউজ: অতিরিক্ত গরমের কারণে পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকা বাদে বাকি সব জেলার স্কুলে মর্নিং শিফটের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালবেলার শিফটে ক্লাস পরিচালনা করতে পারবে।

এই সিদ্ধান্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল পড়ুয়ার জন্য প্রযোজ্য। পড়াশোনার ক্ষতি না করে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১ জুন প্রথম মর্নিং স্কুলের অনুমতি দেওয়া হয়েছিল। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে সেই নির্দেশের মেয়াদ আরও বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। এর আগে তীব্র গরমের কারণে রাজ্য সরকার গ্রীষ্মকালীন ছুটির মেয়াদও বাড়িয়েছিল বলে জানা যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *