আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমে পঞ্জাবের পাটিয়ালার কাছে রাজপুরায় চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার অমৃতসর থেকে বিহারগামী ট্রেনটির প্যান্ট্রি কারে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে সংলগ্ন কামরাগুলিতে। আগুনে অন্তত চারটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক দ্রুত ট্রেন থামানোয় যাত্রীরা নিরাপদে নেমে আসেন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে উত্তর রেল।
Total Views:
0