আমুদরিয়া নিউজ : সদ্য নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির আবহের মধ্যেই উদ্বেগ বেড়েছে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে । পরিচিত মহলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন চন্দ্রনাথ, তাঁর মৃত্যুতে শোকাহত সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা।
অভিনেত্রী মাফিন জানান, চন্দ্রনাথের মৃত্যুর ঠিক সময়েই তিনি তাঁকে মেসেজ করেছিলেন, কিন্তু সেই মেসেজ আর নীল টিক হয়নি। কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর খবর পান। তাঁর কথায়, চন্দ্রনাথ ছিলেন অত্যন্ত সহজ-সরল ও মাটির কাছাকাছি মানুষ। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও জানান, ফোনে কথা বলার মাঝেই আচমকা গুলির শব্দ ও চিৎকার শোনা যায়, তারপর আর কোনও উত্তর মেলেনি।