অবশেষে বিরোধী বেঞ্চ মেনে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদল স্পষ্ট হয়ে উঠেছে। শপথের পর মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় নিজের পরিচয় বদলান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলকে বিরোধী দল হিসেবে স্বীকার করতে বাধ্য হন।

ফেসবুক পোস্টে অভিষেক নির্বাচন কমিশন ও ইভিএম ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। দলের ভরাডুবির পর কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে অভিষেক বলেন, ভয় না পেয়ে আইনি সাহায্য নিতে হবে। একইসঙ্গে তিনি জানান, দিল্লি ও বাংলায় বিরোধী দল হিসেবেই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তৃণমূল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *