আমুদরিয়া নিউজ: আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি আলিকো ডানগোটের সুবিশাল তেল শোধনাগারের শেয়ার কিনতে নাইজেরিয়ায় নজিরবিহীন উন্মাদনা তৈরি হয়েছে। সোমবার এই শোধনাগারের প্রায় ৪০০ কোটি শেয়ার (মোট কোম্পানির ৩%-এর বেশি) বাজারে ছাড়া হয়, যা আফ্রিকার ইতিহাসে অন্যতম বৃহত্তম আইপিও । ন্যূনতম মাত্র ৪ ডলারে (১০টি শেয়ার) সাধারণ মানুষ এই শেয়ার কেনার সুযোগ পাওয়ায় হুড়োহুড়ি পড়ে যায়।
চাহিদার চাপে প্রথম দিনেই বাম্বু-র মতো জনপ্রিয় ইনভেস্টিং অ্যাপগুলি ক্র্যাশ করে। সাধারণ নাইজেরিয়ানরা শেয়ার কিনে নিজেদের এখন ‘তেল ব্যবসায়ী’ ও কোম্পানির আংশিক মালিক দাবি করে সোশ্যাল মিডিয়ায় মিম ছড়াচ্ছেন। কেউ ডানগোটে কোম্পানির লরি চালকদের সাবধানে গাড়ি চালাতে বলছেন, আবার কেউ মজার ছলে আলিকো ডানগোটে-কে সরাসরি ফোন করার মিম বানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং শব্দ “ইয়াংগোটে”, যার অর্থ “আমাদের সবার শেয়ার আছে”।