ধর্ষণের অভিযোগে উত্তপ্ত এলপিইউ, ছাত্রীদের ভিডিয়ো ঘিরে নতুন প্রশ্ন

আমুদরিয়া নিউজ: পঞ্জাবের লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি বা এলপিইউতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়ল। পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ভিডিয়ো প্রকাশ করেছিল, তা নিয়েই উঠেছে নতুন প্রশ্ন। ভিডিয়োয় থাকা তিন ছাত্রীর অভিযোগ, তাঁদের নির্দিষ্ট কিছু কথা বলতে বলা হয়েছিল এবং তাঁদের অনুমতি ছাড়াই ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগের সমর্থনে এখনও নিশ্চিত কোনও প্রমাণ মেলেনি। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *