স্বাদ বদলাতে ট্রাই করুন রাজস্থানি চিকেন, রইল রেসিপি

একঘেয়ে চিকেন খেতে খেতে বিরক্ত লাগছে? স্বাদ বদল করতে ট্রাই করতে পারেন রাজস্থানি চিকেন।

যা যা লাগবে:

৬০০ গ্রাম মুরগির মাংস, ২ টি মাঝারি পেঁয়াজ সরু করে কেটে নেওয়া, ৩-৪ কোয়া গোটা রসুন, ১ টেবিল চামচ রসুন বাটা, দেড় গাঁট মাপের আদা জুলিয়েন করে কাটা, ৫-৬ টি কাঁচা লঙ্কাকুচি, ১/৩ কাপ ক্যাপসিকাম কুচি, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, আধ কাপ দুধ, ৪ টেবিল চামচ দই, দেড় চা-চামচ ধনেগুঁড়ো, ১ চা-চামচ জিরেগুঁড়ো, ১ চা-চামচ সাদা মরিচগুঁড়ো, ৪ টেবিল চামচ সাদা তেল, ১ টেবিল চামচ মাখন, স্বাদমতো নুন, সামান্য চিনি।

কীভাবে বানাবেন:

কড়াইয়ে সামান্য জল গরম করে তার মধ্যে কুচোনো পেঁয়াজ এবং গোটা রসুনের কোয়া দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এর পরে মিক্সিতে দুধ দিয়ে মিহি করে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে তাতে রসুন বাটা দিয়ে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিন মাংসের টুকরোগুলো। কিছুক্ষণ পর ওর মধ্যে দিয়ে দিন বেটে রাখা পেঁয়াজ, রসুনের মিশ্রণ। ঢাকা দিয়ে রান্না হতে দিন। মাংস নরম হয়ে এলে একে একে দিন সব গুঁড়ো মশলা এবং নুন। ভাল করে মিশিয়ে নিয়ে কষতে দিন। তেল ছেড়ে এলে দিন মাখন এবং সমান্য চিনি দিয়ে ফেটিয়ে নেওয়া দই। দই দেওয়ার সময় আঁচ কমিয়ে নেবেন। ভাল ভাবে নাড়াচাড়া করে নিয়ে উপরে ছড়িয়ে দিন ক্যাপসিকাম, কাঁচালঙ্কা এবং আদাকুচি। মিনিট তিনেক ঢাকা দিয়ে রান্না করে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ বন্ধ করুন। কিছুক্ষণ রেখে দিন। এরপর পরিবেশন করুন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *