আমুদরিয়া নিউজ: দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক বাড়িতে বন্দুকধারীদের গণগুলিভর্ষণে অন্তত ১১ জন নিহত হয়েছেন।পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে ‘কোয়ামাখুথা’ উপশহরের একটি বাড়িতে একদল মানুষ পার্টি করছিলেন। সে সময় হঠাৎ তিনজন সশস্ত্র ব্যক্তি সেখানে চড়াও হয়ে উপস্থিত ১৪ জনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করছে, অপরাধী দলগুলোর অভ্যন্তরীণ কোনো বিরোধ বা শত্রুতাবশত এই হামলা হয়ে থাকতে পারে। উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি খুনের হারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম।
Total Views:
1