আমুদরিয়া নিউজ: মাওবাদী কার্যকলাপ ছেড়ে কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মঙ্গল ও মালতী নামে এক মাওবাদী দম্পতি। শুক্রবার লালবাজারে পুলিশ কমিশনার অজয় নন্দের কাছে একটি একে-৪৭ এবং একটি ইনসাস রাইফেল জমা দেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা মঙ্গল ২০১০ সালে মাওবাদী সংগঠনে যোগ দেন। মালতীও পশ্চিমবঙ্গের বাসিন্দা। দু’জনেই দীর্ঘদিন ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে সক্রিয় ছিলেন। তাঁদের মাথার মোট দাম ছিল সাত লক্ষ টাকা।
আত্মসমর্পণের পর মঙ্গল জানান, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব নয়। তাই তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে চান। তাঁদের পুনর্বাসনের বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।
Total Views:
0