হার দিয়েই আইপিএল অভিযান শুরু কেকেআরের

আমুদরিয়া নিউজ : হতাশার হার দিয়েই ২০২৬ এর আইপিএল শুরু করল কলকাতা নাইট রাইডার্স। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২০ রান করেও মুম্বইয়ের কাছে হেরে গেল তারা। রোহিত শর্মার ঝোড়ো ইনিংসে সহজেই ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে যদিও কেকেআর ভালোই শুরু করে। অজিঙ্ক রাহানে ৬৭ ও ফিন অ্যালেন ৩৭ রান করেন। পরে অঙ্গকৃশ রঘুবংশী ৫১ ও রিঙ্কু সিং ৩৩ রানে দলকে ২০ ওভারে ২২০/৪-এ পৌঁছে দেন। তবে শুরুটা ভালো হলেও শেষের দিকে রান তোলার গতি কিছুটা কমে যায়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন রোহিত শর্মা। মাত্র ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে ম্যাচের ভিত গড়ে দেন তিনি। তাঁর সঙ্গে রিকেলটন যোগ করেন ৪৩ বলে ৮১ রান।

কেকেআরের বোলিং পুরো ম্যাচেই ছন্দহীন ছিল। বিশেষ করে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ে কোনও প্রভাবই ফেলতে পারেননি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলতে না পারায় ম্যাচ হাতছাড়া হয় কেকেআরের।

শেষ পর্যন্ত সহজেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মুম্বই। ১৪ বছর পর আইপিএলের প্রথম ম্যাচ জিতে মরশুম শুরু করল তারা। অন্যদিকে, বড় রান করেও হতাশার হার দিয়ে অভিযান শুরু করল কেকেআর।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *