আমুদরিয়া নিউজ: খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিস। মঙ্গলবার নাদিয়াল থানার আয়ুবনগরে একটি বাড়িতে অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সেখান থেকে দুটি ৭ এমএম বন্দুক, দুটি দেশি পিস্তল, তাজা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযানের আগেই বাড়ির মালিক পালিয়ে যায়। ইতিমধ্যেই মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে এসটিএফ। এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত, কোথায় অস্ত্র সরবরাহ করা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Total Views:
1