ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মাঝেই মোদিকে ফোন নেতানিয়াহুর

আমুদরিয়া নিউজ: ইরানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতির তৈরি হতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার এক্স হ্যান্ডলে পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ”আমি ভারতের দৃষ্টিভঙ্গি জানিয়েছি এবং দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছি।”  পাশাপাশি ইজ়রায়েলের প্রধাননমন্ত্রীর অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকেও বিষয়টি জানানো হয়েছে। জানা গেছে, শুধু প্রধানমন্ত্রী মোদি নয়, সমর্থন আদায়ের জন্য বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ সহ অনেক বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন। শুক্রবার ভোর রাতেই ইরানের ওপরে হামলা চালায় ইজরায়েল। ৩৩০টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। মূলত ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলিতেই হামলা করেছে ইজরায়েল। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমও। এরপরই ১০০–রও বেশি ড্রোন নিয়ে পাল্টা হামলা চালায় ইরান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *