আমুদরিয়া নিউজ : এমন শিক্ষক-শিক্ষিকাও আছেন। এমন ছাত্রছাত্রী দরদী শিক্ষাকর্মীও আছেন। সত্যি বলতে শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের গরমের হাত থেকে বাঁচাতে নিজেরা চাঁদা দিয়ে ৯টি সিলিং ফ্যান কিনে দিয়েছেন।
এই ঘটনাকে দৃষ্টান্তমূলক বলে মনে করছেন সেখানকার পড়ুয়াদের অভিভাবকরা।
কিন্তু, স্কুলে ফ্যান থাকার কথা। সরকার থেকেই সেটা দেওয়া হয়। এই স্কুলে ছিল না কেন!
ঘটনা হল, গরমের ছুটির সময় ওই স্কুল থেকে ২৪টি সিলিং ফ্যান, মিড ডে মিলের বাসনকোসন, গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল। স্কুল খোলার পরে চলবে কি করে! ব্লক অফিস থেকে মিড ডে মিলের বাসন, রান্নার সরঞ্জাম জোগাড় হয়ে যায়। কিন্তু, সিলিং ফ্যান না থাকলে গরমে পড়াশোনা হবে কী করে! স্কুল শিক্ষা দফতর থেকে টাকা আসতে তো সময় লাগবে। তাই শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা নিজেরা চাঁদা দিয়ে ৯টি সিলিং ফ্যান কিনেছেন। তা দিয়েই শুরু হয়েছে পড়াশোনা। শিলিগুড়ির উপকণ্ঠে ফারাবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক স্কুলে।
আমুদরিয়া নিউজ এমন ছাত্রছাত্রী দরদি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কুর্ণিশ জানায়।
গরম রুখতে শিক্ষক-শিক্ষিকারা চাঁদা দিয়ে ৯টি ফ্যান কিনলেন
Total Views:
0
Leave a Comment