আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধের আশঙ্কার মাঝেই আমেরিকা ও কানাডা থেকে নিজেদের গচ্ছিত সোনা সরিয়ে নিতে শুরু করেছে ইউরোপের দেশগুলি। এই সপ্তাহেই নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক নিশ্চিত করেছে, তারা উত্তর আমেরিকা থেকে প্রায় ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ডের ভল্টে জমা করেছে।
এর আগে ফ্রান্স এবং জার্মানিও মার্কিন ভল্ট থেকে তাদের বিপুল পরিমাণ সোনার রিজার্ভ নিজেদের দেশে ফিরিয়ে নিয়েছিল। ডাচ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওলাফ স্লিজপেন জানিয়েছেন, কোনো চরম অর্থনৈতিক বা সামরিক সংকটের সময়ে যাতে দ্রুত সোনা কেনাবেচা করা যায়, তার প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ। বিশ্ববাজারে মন্দা ও মুদ্রাস্ফীতির আশঙ্কায় ইউরোপের এই তড়িঘড়ি সোনা সরানোর সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে বড় জল্পনার জন্ম দিয়েছে।
Total Views:
0