আমুদরিয়া নিউজ: আমরা যেখানে নিজেকে সেরা প্রমাণ করতে মরিয়া, সেখানে ইউরোপের দেশ সুইডেন হাঁটছে সম্পূর্ণ উল্টো পথে। এই দেশে নিজেকে সবার চেয়ে আলাদা বা বিশেষ কিছু ভাবা এক সামাজিক অপরাধ! সুইডিশ সমাজের এই অদ্ভুত অলিখিত নিয়মটির নাম ‘জান্তেলাগেন’ ।
১৯৩৩ সালে একটি উপন্যাসে প্রথম উঠে আসা এই রীতির মূল কথা হলো—”কখনও ভাববে না তুমি অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান বা বিশেষ কেউ।” পদের অহংকার বা অতিরিক্ত আত্মপ্রচারকে তীব্র ঘৃণা করে সুইডিশ সমাজ। এমনকি হলিউডের বিখ্যাত সুইডিশ অভিনেতা আলেকজান্ডার স্কার্সগার্ডও অহংকারের তকমা এড়াতে নিজের সব পুরস্কার লুকিয়ে রাখেন! তীব্র ব্যক্তিস্বাধীনতা থাকা সত্ত্বেও সাম্য, বিনয় ও সমাজকে একসাথে নিয়ে চলার এই অদ্ভুত সংস্কৃতি আজ বিশ্বজুড়ে চর্চার বিষয়।
Total Views:
0