ইরান-আমেরিকা সংঘাতের প্রভাব চায়ের কাপে, আশংকায় ভারতের চা রফতানি

আমুদরিয়া নিউজ : ইরান-আমেরিকা যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের চা শিল্প বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। চা শিল্প মহলের দাবি, সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভারতের চা রফতানিতে বড় প্রভাব পড়বে, কারণ পশ্চিম এশিয়ার দেশগুলি ভারতীয় চায়ের অন্যতম বড় বাজার।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে ভারত প্রায় ২৮০ মিলিয়ন কেজি চা রফতানি করেছে, যার বড় অংশই গিয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে। শুধু ইরানেই ভারতীয় চায়ের বড় বাজার রয়েছে। যুদ্ধের কারণে সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যাহত হলে এই রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে জাহাজ চলাচল ব্যাহত হওয়া, বীমা ও পরিবহন খরচ বৃদ্ধি এবং রফতানিতে দেরি—সব মিলিয়ে চা শিল্পে বড় ধাক্কা লাগতে পারে। এতে আসাম ও উত্তরবঙ্গের হাজার হাজার চা শ্রমিক ও চা বাগানের অর্থনীতিও প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *