দুই বা তার বেশি সন্তান নিলেই ২৫ হাজার টাকা! জনসংখ্যা বাড়াতে বড় নীতি আনছে অন্ধ্রপ্রদেশ

আমুদরিয়া নিউজ : ভারতে প্রথমবারের মতো জনসংখ্যা ব্যবস্থাপনা নিয়ে বড় উদ্যোগ নিতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু বিধানসভায় একটি খসড়া পপুলেশন ম্যানেজমেন্ট পলিসি ঘোষণা করেছেন, যেখানে তৃতীয় সন্তান জন্ম দিলে পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় সন্তানের জন্য শুধু এককালীন ২৫ হাজার টাকা নয়, পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে ১,০০০ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হবে। পাশাপাশি সেই সন্তানের জন্য ১৮ বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থাও করা হবে।

এই নীতিতে আরও রয়েছে ১২ মাসের মাতৃত্বকালীন ছুটি, বাবাদের জন্য দু’মাস পিতৃত্বকালীন ছুটি এবং বন্ধ্যাত্ব সমস্যার জন্য ভর্তুকিযুক্ত আইভিএফ পরিষেবা।

সরকারের দাবি, অন্ধ্রপ্রদেশে টোটাল ফার্টিলিটি রেট ১৯৯৩ এর ৩.০ থেকে নেমে বর্তমানে ১.৪-এ এসে ঠেকেছে। এতে ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা কমিয়ে অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই জনসংখ্যা বাড়াতে এই নীতি আনা হচ্ছে বলে জানিয়েছে সরকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *