আমুদরিয়া নিউজ: মধ্যপ্রাচ্যে চলতে থাকা অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের উপরে থাকায় চাপ বাড়ছে ভারতীয় রুপির উপর। বৃহস্পতিবার ডলারের তুলনায় রুপির আরও দুর্বল হওয়ার আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা।
বুধবার একসময় রুপি ডলারের তুলনায় ৯৫.২২৫০ পর্যন্ত নেমে গেলেও, রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপের পর কিছুটা ঘুরে দাঁড়ায়। তবে তেলের দাম লাগাতার উঁচুতে থাকায় সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। গত দু’দিনে ভারতীয় মুদ্রার প্রায় ০.৭ শতাংশ পতন হয়েছে বলে জানা গিয়েছে।
Total Views:
0