হানিট্র্যাপে বায়ুসেনার অফিসার!

আমুদরিয়া নিউজ: পাকিস্তানি গুপ্তচরের কাছে দেশের সামরিক গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠল এক বায়ুসেনা অফিসারের বিরুদ্ধে। সম্প্রতি ওই অফিসারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতের যুদ্ধবিমানের অবস্থান, ড্রোনের ক্ষমতা, সেনার প্রস্তুতি এবং সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিলেন তিনি।

চার্জশিট অনুযায়ী, অভিযুক্ত ও সন্দেহভাজন পাকিস্তানি অপারেটিভের মধ্যে ৩ হাজারেরও বেশি মেসেজ, ছবি ও ভিডিয়ো আদানপ্রদান হয়েছিল। এমনকি একটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের গোপন পরিকল্পনার নথি পাঠানোর অভিযোগও উঠেছে।

তদন্তকারীদের দাবি, ওই পাকিস্তানি অপারেটিভ বায়ুসেনা অফিসারের মোবাইলে ম্যালওয়্যার ঢোকানোর চেষ্টা করে। পাশাপাশি, আরও পাঁচ আধিকারিকের ফোনে স্পাইওয়্যার বসানোর নির্দেশও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। হানিট্র্যাপের ফাঁদে পড়েই ওই অফিসার দেশের গোপন তথ্য পাচার করেছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা। চলতি বছরের মে মাসে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি তিহাড় জেলে রয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *